Home আলোচিত প্রশাসনের অনুরোধে চট্টগ্রামে প্রতিমা বিসর্জন

প্রশাসনের অনুরোধে চট্টগ্রামে প্রতিমা বিসর্জন

0
105

নজর২৪, চট্রগ্রাম- চট্টগ্রামে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুরোধে প্রতিমা বিসর্জন হচ্ছে। চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য আজ শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আশীষ ভট্টাচার্য বলেন, ‘জেলা প্রশাসক মমিনুর রহমান ও সিএমপি কমিশনার সালেহ মো. তানভিরের সঙ্গে ঐক্য পরিষদের বৈঠক হয়। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে প্রতিমা বিসর্জনের অনুরোধ জানানো হয়।’

 

এছাড়া, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলও প্রতিমা বিসর্জনের অনুরোধ করেছেন বলে জানান তিনি।

 

আশীষ ভট্টাচার্য জানান, তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে।

 

এর আগে বিকেলে চট্টগ্রামে প্রতিমা বিসর্জন দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

 

এছাড়া বিকালে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য বলেছিলেন, ‘প্রতিবছর বেলা ১১টা থেকে বিসর্জনের কাজ শুরু হয়। এবার সরকারি নির্দেশনা ছিল নামাজের জন্য বেলা আড়াইটার পর থেকে পূজামণ্ডপ থেকে বিসর্জনের জন্য বের হওয়ার।

 

‘সে জন্য আমরা মণ্ডপে অপেক্ষা করে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছিলাম। ঠিক এ সময় আমাদের এখানে হামলা হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘মণ্ডপে এসে হামলা করছে, সেখানে সড়কে যে হামলা হবে না তার নিশ্চয়তা কোথায়? সরকার আগে নিরাপত্তার কথা বলুক, তারপর আমরা প্রতিমা বিসর্জনে যাব।

 

‘তার আগ পর্যন্ত চট্টগ্রাম মহানগরের কোনো মণ্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হবে না। রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার ঘোষণা এলে তখন বিবেচনা করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here