Home দেশের খবর খুলনা ঝিনাইদহে সড়কে ২ জন নিহত আহত আরো ৩

ঝিনাইদহে সড়কে ২ জন নিহত আহত আরো ৩

0
101

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মহেশপুর উপজেলার চড়কতলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় দেবদাস মন্ডল নামের এক ব্রাক কর্মী নিহত হয়েছে। তার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর এলাকায়।

 

অন্যদিকে সকাল ৭ টার দিকে ঝিনাইদহ সদরের গান্না এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন উল্টে ফজলু মোল্লা (৫০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়। সে কোটচাদপুর উপজেলার তালসার গ্রামের হাজিপাড়ার জাফর মোল্লার ছেলে।

 

অন্যদিকে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামীমুল ইসলাম জানান, সকালে জেলার কোটচাদপুর থেকে নসিমন যোগে ফজলু মোল্লাসহ কয়েকজন শ্রমিক কালীগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে গান্না ফুল বাজার এলাকায় পৌছালে মেহেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি বাস পিছন দিক থেকে নসিমন টিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি ছিটকে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ফজলু মারা যায়। আহত তিনজনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় মহেশপুর উপজেলায় এক এনজিও কর্মী ও সদরের গান্না ফুল বাজার এলাকায় এক শ্রমিক নিহত হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here