Home শিক্ষাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ ​লাইনের বিজ্ঞপ্তিতে ২২ ভুল!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ ​লাইনের বিজ্ঞপ্তিতে ২২ ভুল!

0
89

নজর২৪, ঢাকা-  ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ আগামী ১৮ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি শিক্ষার্থীদের জানাতে বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়। সাত লাইনের এই বিজ্ঞপ্তিতে ভুল হয়েছে ২২টি বানান।

 

গত ১৩ অক্টোবর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শায়লা শারমিন স্বাক্ষর করেন। বানান না দেখেই কেন তিনি সই করেছেন, সেটি নিয়েই মূলত সমালোচনা হচ্ছে।

 

বিজ্ঞপ্তিতে সশরীরে, কোনো, অংশগ্রহণ, গ্রহণ, প্রমাণপত্র, পারবে না, ক্লাস ইত্যাদি বানান একাধিকবার ভুল করা হয়।

 

এসব বানান ভুলের বিষয়ে বৃহস্পতিবার কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক ড. মো. আমিন ফেসবুকের একটি গ্রুপে পোস্ট দিলে এটি ব্যাপক হারে ছড়িয়ে পড়ে।

 

বিষয়টি স্বীকার করেছেন অধ্যাপক শায়লা শারমিন৷ বিভাগের অফিস সহকারী ভুল করেছেন জানিয়ে তিনি বলেন, ‘বিজ্ঞপ্তিতে বানান ভুল হয়েছে, সে সম্পর্কে আমি অবগত৷ সই করার সময় খেয়াল করিনি৷ ভবিষ্যতে আরও সতর্ক হবো৷ এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।’

 

আলোচিত বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, আগামী ১৮ অক্টোবর থেকে নৃবিজ্ঞান বিভাগে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে৷ বিভাগের শিক্ষার্থীদের অন্তত করোনার প্রথম ডোজ টিকাগ্রহণের সনদ বা কার্ড দেখিয়ে ক্লাসে অংশগ্রহণ করতে বলা হয়েছে৷ মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্লাসে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে আসতে হবে৷

 

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ অক্টোবর থেকে বিভাগ এবং ইনস্টিটিউটগুলো চাইলে সশরীরে ক্লাস পরীক্ষা কার্যক্রম শুরু করতে পারবে৷ তবে, করোনা পরিস্থিতিতে সশরীরে এবং অনলাইন দুই মাধ্যমে ক্লাস-পরীক্ষা নিতে হবে৷ এ ক্ষেত্রে সশরীরে কমপক্ষে ৬০ শতাংশ ক্লাস পরীক্ষা নিতে হবে৷ ছোট বিভাগগুলো চাইলে সব ক্লাস পরীক্ষা সশরীরে নিতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here