Home বিনোদন শাকিব খানের কাছে না নিয়ে যাওয়ায় গৃহবধূর আ ত্ম হ ত্যার চেষ্টা

শাকিব খানের কাছে না নিয়ে যাওয়ায় গৃহবধূর আ ত্ম হ ত্যার চেষ্টা

0
141

বিনোদন ডেস্ক- ঢালিউডের সুপারস্টার শাকিব খানের শুটিং দেখতে না পেরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন। গেল সোমবার (১১ অক্টোবর) গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী এমন ঘটনা ঘটে।

 

শাকিব খান বর্তমানে জামালপুরের মাদারগঞ্জে ‘গলুই’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সেখানে এই নায়ককে এক নজর দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছে। কিন্তু শুটিং দেখতে না যাওয়ায় স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন গৃহবধূ।

 

ওই গৃহবধূর স্বামী জানান, ‘গত ১১ অক্টোবর বিকেলে শাকিব খানের শুটিং দেখার জন্য আমার স্ত্রী সুমাইয়া বায়না ধরে। আমি অসুস্থ থাকায় দু-একদিন পর নিয়ে যেতে চাই। কিন্তু সে তা না মানায় আমাদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়ঁনা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে ঝু লন্ত অবস্থায় উদ্ধার করি। ’

 

এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক সংবাদমাধ্যমকে জানান, বিষয়টি আমার কানে এসেছে। তবে এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

 

আজ বৃহস্পতিবার সকালে ‘গলুই’ সিনেমার শুটিং স্পট থেকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন শাকিব খান নিজেও। তিনি জানান, দুদিন আগে এ ঘটনা ঘটলেও গতকাল বুধবার তিনি তা জানতে পেরেছেন।

 

এ ব্যাপারে শাকিব খান বলেন, ‘ঘটনাটা গতকাল শুনেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে পড়েছি। এখানকার স্থানীয় পত্রিকায়ও এটা নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। শুনে আমার খুবই খারাপ লেগেছে। ওই দম্পতিকে আমাদের শুটিং সেটে নিয়ে আসতে বলেছি স্থানীয় প্রশাসনকে। কিছুটা সময় তাদের সঙ্গে কাটাতে চাই। এত মানুষ আমাকে ভালোবাসে, পছন্দ করে। তাদের জন্যই কাজ করে যাচ্ছি। প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে।’

 

তিনি আরও বলেন, ‘করোনা মহামারির সময় সব কিছু ভুলে মানুষের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে তিনটা সিনেমার শুটিং করেছি। সিনেমার প্রতি ভালোবাসা থেকে কাজ বন্ধ করিনি। কিছু মানুষ আমাকে নিয়ে কথা বলে শুনি। তারা শুধু কথাই বলে, আর কিছুই করে না। মানুষের ভালোবাসা আছে বলেই এখনো সমানতালে কাজ করে যাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here