Home বিনোদন জীবনটা পূর্ণভাবে যাপন করো: পরীমণি

জীবনটা পূর্ণভাবে যাপন করো: পরীমণি

0
90

বিনোদন ডেস্ক- বরাবরই মুক্ত পাখির মতো বাঁচতে ভালোবাসেন তিনি, জীবনের প্রতিটি মুহূর্ত পূর্ণভাবে যাপন করতে চান। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বার্তা নিজেই দিয়েছেন তিনি।

 

বলছিলাম ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির কথা। মুক্ত প্রাণ এই মানুষটি প্রায় গত আড়াই মাস সামলেছেন নানান ধকল। তাই তো সেই ধকল কাটিয়ে উঠতেই তিনি আবারও জানান দিলেন জীবনটাকে পূর্ণ যাপনের।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার বিকেলে নিজের একটি ছবি পোস্ট করেন পরীমনি।

 

সেই ছবিটি দেখে ক্ষণিকের জন্য যে কেউ ভাবতে পারেন একটি হলদে বা বেনেবউ পাখি হাসছে। ছবিতে পরীমণির গায়ে রয়েছে একটি হলুদ রঙা থ্রি-পিস। খোলা দীঘল চুল পড়ে আছে পিঠজুড়ে। কপালে ছোট্ট একটি কালো টিপ, লাজুক ভঙ্গিমায় তাকিয়ে আছেন নিচের দিকে। মুখ ঢেকে রেখেছেন ডান হাত দিয়ে। তার সামনে রয়েছে টেবিল, সেখানে রাখা অরেঞ্জ জুস।

 

ছবিটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মুক্ত হও এবং জীবনটা পূর্ণভাবে যাপন করো।’

 

গত ৪ আগস্ট তার বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। এরপর মা দ কসহ তাকে আটক করে এবং পরবর্তীতে তার নামে মা দ ক আইনে মামলা হয়। ওই মামলার আসামী হিসেবে মাস খানেক কারাগারে ছিলেন পরী। মুক্ত হয়েছেন গত ১ সেপ্টেম্বর।

 

এরপর আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন পরী। ফিরেছেন সিনেমার কাজেও। ‘গুনিন’ ও ‘মা’ নামের দুটি সিনেমায় যুক্ত হয়েছেন। এছাড়া নির্মাণাধীন ‘প্রীতিলতা’ সিনেমার প্রচারেও অংশ নিয়েছেন এ নায়িকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here