বিনোদন ডেস্ক- বরাবরই মুক্ত পাখির মতো বাঁচতে ভালোবাসেন তিনি, জীবনের প্রতিটি মুহূর্ত পূর্ণভাবে যাপন করতে চান। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বার্তা নিজেই দিয়েছেন তিনি। বলছিলাম ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির কথা।
মুক্ত প্রাণ এই মানুষটি প্রায় গত আড়াই মাস সামলেছেন নানান ধকল। সেই ধকল কাটিয়ে উঠতে আবার সিনেমায় মনোযোগ দিয়েছেন আলোচিত এ নায়িকা। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার মাধ্যমে কাজে ফিরতে যাচ্ছেন পরী।
এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন শরিফুল রাজ। ১৫ অক্টোবর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। তবে শুটিং এলাকায় ভীড় এড়াতে ব্রাহ্মণবাড়িয়া কোথায় শুটিং হবে তা গোপন রাখা হয়েছে।
এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে বুধবার (১৩ অক্টোবর) রাতে নীল রঙের শাড়ি পড়ে ৪টি ছবি পোস্ট করেছেন পরীমনি।
ছবিটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, আমরা একাই জন্মগ্রহণ করি, একাই বেঁচে থাকি, একাই মরে যাই। শুধুমাত্র আমাদের ভালোবাসা এবং বন্ধুত্বের মাধ্যমে আমরা এক মুহূর্তের জন্য মায়া তৈরি করতে পারি যে আমরা একা নই।
এর আগে মঙ্গলবার (১২ অক্টোবর) হলুদ রঙের শাড়ি পড়ে ক্যাপশনে পরীমনি লিখেছিলেন, ‘মুক্ত হও এবং জীবনটা পূর্ণভাবে যাপন করো।’





