Home বিনোদন লাঠি নিয়ে যশকে মারতে গেলেন নুসরাত!

লাঠি নিয়ে যশকে মারতে গেলেন নুসরাত!

0
78

বিনোদন ডেস্ক- বর্তমানে টালিউডের সবচেয়ে চর্চিত জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। প্রেম, বিয়ে ও সন্তান বিতর্কে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারা। গেলো রোববার (১০ অক্টোবর) ছিল যশের জন্মদিন। বিশেষ এই দিনে সঙ্গীকে ভালোবাসাময় শুভেচ্ছায় ভাসিয়েছেন নুসরাত। এর মাধ্যমে নিজের ছেলের বাবা হিসেবে যশকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছেন নুসরাত!

 

চলছে সনাতন ধর্মলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গোৎসবে মেতে উঠেছেন কলকাতার নব্য এই দম্পতি। সোমবার (১১ অক্টোবর) যশকে নিয়ে কলকাতার বেশকিছু পূজা মণ্ডপে ঘুরে বেড়িয়েছেন এই তারকা।

 

সে সময়কার তাদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে সবার নজর কেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, যশের সঙ্গে ঢাক বাজানোর সময় হঠাৎ লাঠি দিয়ে ছেলের বাবাকে মারতে যাচ্ছেন নুসরাত! এতে চমকে ওঠেন যশ। তারপর যশের গা ঘেঁষে দাড়িয়ে হাসি-ঠাট্টার মধ্যে দিয়ে পূজা উপভোগ করতে থাকেন তারা।

 

যশ-নুসরাতের খুনসুটির এই ভিডিও প্রকাশ পাওয়ার পর অবশ্য নুসরাতকে ঘিরে কটাক্ষ করেছেন অনেকে। ধর্মের কারণে বারবার সমালোচিত হয়েছেন এই নায়িকা। তার ওপর সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রথম থেকেই একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছিলেন। যদিও ছেলের জন্মের পর যশকেই বাবা হিসেবে জানিয়েছেন তিনি।

 

এর আগে গত (১০ অক্টোবর) গভীর রাতে একটি কেকের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন নুসরাত। যেখানে দেখা গেল, কেকের ওপর ইংরেজি অক্ষরে লেখা, ‘ওয়াই ডি’। এগুলো যে চিত্রনায়ক যশের নামের প্রথম ইংরেজি অক্ষরগুলো সেটা বোঝাই যায়। কিন্তু নিচের একটি লেখা থেকেই পাওয়া গেল নতুন তথ্য। লেখা- ‘হাজব্যান্ড’, অর্থাৎ ‘স্বামী’। সঙ্গে লেখা, ‘ড্যাড’, অর্থাৎ ‘বাবা’।

 

ঈশানের বাবা যে যশ, সে কথা আগেই প্রকাশ্য হয়েছিল। কারণ তার জন্মসনদে পিতা হিসেবে রয়েছে যশের নাম। কিন্তু কেকে ‘স্বামী’ লেখা দেখেই যেন পরিষ্কার হয়ে গেল, যশই তার বর্তমান স্বামী।

 

গত বছর শেষে তাদের দু’জনকে দেখা গিয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। মাথায় সিঁদুর ছিল নুসরাতের। কিন্তু ঠিক স্বীকার করেননি অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here