Home দেশের খবর ঢাকা রূপগঞ্জে পৃথকস্থানে দুই যুবকের লাশ উদ্ধার

রূপগঞ্জে পৃথকস্থানে দুই যুবকের লাশ উদ্ধার

0
92

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থানে থেকে হৃদয় হাসান নামের এক অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ ও অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার সকালে উপজেলার পূর্বাচল ৭নং সেক্টর ও ভুলতা ফ্লাইওভারের নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। হৃদয় ভোলাব ইউনিয়নের দুখাই মিয়ার ছেলে ও অপরজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

 

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমাউন কবীর মোল্লা জানান, পূর্বাচলের পাঁচবাঘ এলাকায় সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

অপরদিকে ভুলতা ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা চালককে হত্যার পর অটোরিক্সাটি নিয়ে যায় ও অপরটি মানসিক ভারসাম্যহীন (পাগল) তার পরিচয় জানা যায়নি।

 

হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here