Home বিনোদন মৌসুমী কান মলে দেবেন স্বপ্নেও ভাবেননি তৌসিফ

মৌসুমী কান মলে দেবেন স্বপ্নেও ভাবেননি তৌসিফ

0
104

বিনোদন ডেস্ক- নাটকের এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা তৌসিফ। নাটকে নিজের চেয়ে সিনিয়র অনেক অভিনেত্রীর বিপরীতে অভিনয় করার অভিজ্ঞতা হয়েছে তার। সাম্প্রতিক সময়ে তার ঝুলিতে যুক্ত হলো আরও দারুণ এক অভিজ্ঞতা। বিষয়টিকে তিনি স্বপ্নের মতো ভাবছেন বলেই জানালেন। যে অভিজ্ঞতার ঘোরে এখনও রয়েছেন তিনি।

 

বিষয়টি হচ্ছে সম্প্রতি ঢাকাই ছবির প্রিয়দর্শিনী মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। তবে কোনো সিনেমায় নয় নাটকে। যে নাটকে ভাই-বোনের চরিত্রে দেখা যাবে তাদের। মৌসুমীর সঙ্গে অভিনয় করার সুযোগ নিজের অন্যতম পাওয়া হিসেবেই মনে করছেন তৌসিফ। সেই সঙ্গে মুগ্ধ হয়েছেন এতো বড় মাপের একজন অভিনত্রী হয়ে সাধারণ ভাবে মিশে যাওয়াতেও।

 

বুধবার (০৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌসুমী তাকে কান মলে দিচ্ছেন এমন একটি ছবি শেয়ার করেছেন । ছবিটির ক্যাপশনে প্রকাশ করেছেন মৌসুমীর প্রতি মুগ্ধতা।

 

তৌসিফ লিখেছেন, ‘স্বপ্নেও কোনোদিন ভাবিনি উনি একদিন আমার কান মলে দিবে! অসাধারণ একজন অভিনেত্রী হয়েও অসম্ভব রকমের একজন সাধারণ মনের মানুষ আমাদের মৌসুমী আপু।’

 

যে নাটকটিতে মৌসুমীর ছোট ভাই হিসেবে অভিনয় করেছেন তৌসিফ সে নাটকটির নাম ‘রক্ত’। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন আলম মনজুর। গেলো ৪ ও ৫ সেপ্টেম্বর উত্তরায় শুটিং হয় নাটকটির।

 

শুটিং শেষে মৌসুমীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তৌসিফ বলেন, যার অভিনয় দেখে আমি বড় হয়েছি তার সঙ্গে কাজ করলাম। এটা অবশ্যই আমার ক্যারিয়ারের বড় অর্জন। ছোট বেলা থেকেই মৌসুমী আপু আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী। তার সঙ্গে স্ক্রিণ শেয়ার করবো এটা কখনও চিন্তাও করিনি। সেটাই আজ বাস্তব হলো।

 

এদিকে চিত্রনায়িকা মৌসুমী সোনার চর সিনেমার শুটিং শেষ করলেন। যেখানে চিত্রনায়ক জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here