মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গোপালপুর থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ অক্টোবর) সকাল ১১টায় থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, আব্দুল হাই, অধ্যাপক আব্দুল মোমেন, জেলা পরিষদ সদস্য এসএম রফিকুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমেরেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক কিশোর কুমার দে প্রমুখ।
এ সময় উপজেলার ৪৭টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
