Home রাজধানী মিরপুর থেকে নিখোঁজ ৭ তরুণীর ৪ জন উদ্ধার

মিরপুর থেকে নিখোঁজ ৭ তরুণীর ৪ জন উদ্ধার

0
116

নজর২৪ ডেস্ক- রাজধানীর মিরপুর এলাকা থেকে নিখোঁজ ৭ তরুণীর মধ্যে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, তারা প্রেমিকের হাত ধরে পালিয়েছিলেন।

 

উদ্ধার ৪ জনের মধ্যে দুজনকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে এবং অপর দুজনকে নেত্রকোণা থেকে সোমবার রাতে উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘মিরপুর বিভাগে মোট সাতজন পৃথক দুই দিনে নিখোঁজ হয়েছিলেন। তাদের মধ্যে চারজনকে গতকাল রাতে উদ্ধার করা হয়েছে।’

 

মিরপুর পুলিশ বিভাগের পল্লবী থেকে গত বৃহস্পতিবার নিখোঁজ হন তিন তরুণী। একই দিন মিরপুর মডেল থানা এলাকা থেকে নিখোঁজ হন দুই তরুণী। এই থানা থেকে পরদিন নিখোঁজ হন আরও দুই তরুণী।

 

পুলিশ বলছে, উদ্ধার চারজনের সবাই মিরপুর মডেল থানার। পালিয়েছিলেন প্রেমিকের হাত ধরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here