বিনোদন ডেস্ক- মা.দ.ক কাণ্ডে গ্রেফতার হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান।
শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাই উপকূলে একটি প্রমোদতরী থেকে মা.দ.ক পার্টি করার সময় তাকেসহ মোট ৮ জনকে আটক করে ভারতের মা.দ.ক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা এনসিবি। এরপর জিজ্ঞাসাবাদ শেষে আরিয়ানসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
এদিকে ছেলে গ্রেফতার হওয়ার কারণে শাহরুখ খান তার সিনেমার শুটিং বাতিল করেছেন। ছুটে গিয়েছেন ছেলেকে দেখার জন্য। সেখানে কথা বলারও সুযোগ পেয়েছেন। এনসিবি সূত্রে জানা গেছে, আরিয়ানের সঙ্গে মাত্র ২ মিনিট কথা বলতে পেরেছেন এসআরকে। এ সময় বাবার সামনে নাকি কেঁদেও দেন আরিয়ান।
আটকের পর বেশ কয়েক ঘণ্টা ধরে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় তিনি জানান, গত ৪ বছর ধরে তিনি মা.দ.ক গ্রহণ করছেন। ভবিষ্যতে কখনও আর এমন করবেন না বলে কান্নাজড়ানো কণ্ঠে অনুরোধ জানান। কিন্তু এনসিবি কর্তারা কোনোভাবেই ছাড় দিতে রাজি নন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শাহরুখের ছেলেকে নার.কোটিক ড্রা.গ.স অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কো.কে.ন, ২১ গ্রাম চ.র.স, ২২টি এ.ম.ডিএ.মএ বড়ি ও নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।
গ্রেফতারের আগে তার জবানবন্দিও ধারণ করেছে ভারতীয় পুলিশ। সেখানে অনুশোচনা প্রকাশ করে আরিয়ান খান বলেন, ‘মা.দ.ক নিয়ে ভুল করেছি।’
এনসিবি সূত্রে খবর, শাহরুখ পুত্রের সরঞ্জাম থেকেও মা.দ.ক উদ্ধার হয়েছে। তার লেন্স রাখার বাক্সে নে.শা.দ্রব্য পাওয়া গেছে। সেই পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যেও লুকিয়ে রাখা হয়েছিল মা.দ.ক। আটকের আগে আরিয়ান চ.র.স খেয়েছিলেন।
