Home দেশের খবর ঢাকা গোপালপুরে ইলিশ সংরক্ষণ অভিযানে সচেতনমূলক সভা

গোপালপুরে ইলিশ সংরক্ষণ অভিযানে সচেতনমূলক সভা

0
89

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে গোপালপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২১ এবং ১৯ আশ্বিন হতে ০৯ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ পর্যন্ত মোট ২২ দিন ইলিশ শিকার ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

 

গোপালপুর উপজেলা মৎস্য অফিস এর আয়োজনে (৪ অক্টোবর) রবিবার সকালে হেমনগর ইউনিয়নের নলিন বাজারে এলাকার মাছ ব্যবসায়ী ও জেলে এবং ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় বক্তব্য উপজেলা মৎস্য অফিসার মো. তারিকুল ইসলাম খান, উপজেলা মৎস্য অফিস সহায়ক মো.নাজমুল হক, নলিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সোমেশ খান, নলিন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাতেম ডাক্তার, মো. জুয়েল হোসেন, ইয়াকুব আলী, মো.আব্দুল বারেক, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আমির হামজা। আরো উপস্থিত ছিলেন মৎস্য অফিসের আরো অন্যান্য কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ ও উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here