শরণখোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত!

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে সোহান (৮) ও মাহিম (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন মামাত-ফুফাতো ভাই।

 

১ অক্টোবর শুক্রবার বেলা ২ টার দিকে উপজেলার বড় রাজাপুর গ্রামে মোঃ সহিদ শেখের বাড়ীতে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

শরণখোলা থানা তদন্ত কর্মকর্তা ও পরিবার সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের ইদ্রিস হাওলাদারের পূত্র সোহান ও একই গ্রামের এনামুল পেয়াদার পূত্র মাহিন গত এক সপ্তাহ আগে উপজেলার বড় রাজাপুর গ্রামে নানা ও দাদা সহিদ শেখের বাড়ীতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের ধারনা মাহিন পুকুরে পড়ে গেলে সোহান তাকে তুলতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়।

 

আত্মীয়-স্বজনরা অনেক খোঁজা খুজিঁ করে না পেয়ে পুকুরে জাল ফেলে তাদেরকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষনা করেন। লাশ দুটি আগামী কাল সকালে ময়নাতদন্তের জন্য বাগেরহাট পাঠানো হবে।

 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *