Home আলোচিত ‘শিক্ষামন্ত্রীর আশ্বাসে’ তালা খুলে দিলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

‘শিক্ষামন্ত্রীর আশ্বাসে’ তালা খুলে দিলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

0
250

নজর২৪, সিরাজগঞ্জ- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কার চেয়ে অবরোধ ও আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা।

 

তিন দিন ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল ভিসিসহ কয়েকজন কর্মকর্তাকে। অবশেষে শিক্ষামন্ত্রীর আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছে শিক্ষার্থীরা। শিথিল হয়েছে অবরোধ কর্মসূচিও।

 

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষামন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে তালা খুলে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচি শিথিলের কথাও জানায় তারা।

 

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এ কে এম হাসান পাপন, যিনি এই আন্দোলনের মুখপাত্র, তিনি শনিবার দুপুর ১২টার দিকে গণমাধ্যমকে জানান, ‘শিক্ষামন্ত্রী আমাকে ফোন দিয়েছিলেন। তিনি বলেছেন, ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ায় অভিযুক্ত শিক্ষক ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুসারে তার বিরুদ্ধ চূড়ান্ত পদক্ষেপ নেয়া হবে।’

 

এই শিক্ষার্থী আরও বলেন, তারা প্রশাসনিক ভবনের তালা এদিন দুপুর ১২টার দিকে খুলে দিয়েছেন। ফলে অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেয়েছেন শিক্ষক-কর্মকর্তারা।

 

এর আগে শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা জানিয়েছিলেন, শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

 

এদিকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here