Home বিনোদন পরীমণি ইস্য: অবশেষে মুখ খুললেন পরিচালক অরণ্য আনোয়ার

পরীমণি ইস্য: অবশেষে মুখ খুললেন পরিচালক অরণ্য আনোয়ার

0
325

বিনোদন ডেস্ক- দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে বহু নাটকের নেপথ্য কারিগর হলেও রূপালি পর্দায় প্রথম কোনো ছবি তৈরি করতে যাচ্ছেন অরণ্য আনোয়ার। তার প্রথম সিনেমা ‘মা’। এই সিনেমাটির কাজ শুরু হওয়ার আগে নায়িকা নির্বাচন নিয়ে বেশে আলোচনার জন্ম দিয়েছে।

 

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার জন্য নাজিয়া হক অর্ষাকে কাস্ট করেছিলেন পরিচালক। পরবর্তীতে অর্ষাকে বাদ দিয়ে পরীমনির সঙ্গে চুক্তিবদ্ধ হন অরণ্য আনোয়ার।

 

পরীমনির সঙ্গে চুক্তির খবর জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন অর্ষা। তবে কী কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল তা জানেন না অর্ষা।

 

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অরণ‌্য আনোয়ার। ছবিটির পরিচালক বলেন—‘অর্ষা সিনেমা বাবদ তার সম্মানীর পুরো টাকা অগ্রিম চেয়েছিলেন। এতে স্তম্ভিত হয়ে গেছি। ইন্ডাস্ট্রিতে এভাবে আমাকে কেউ কোনো দিন বলেননি। এর অর্থ অর্ষা আমাকে অবিশ্বাস করছেন। সম্মানীর টাকা সব সময় শুটিংয়ের পরে দিয়ে থাকি।’

 

অর্ষার দাবি, অরণ‌্য আনোয়ার মেসেজে জানিয়েছেন, টেকনিক্যাল ইস্যুর কারণে কাজটা হচ্ছে না, ডেট ক্যান্সেল করতে হচ্ছে। পরে ডেট মিলাতে পারলে নক করবেন।

 

নব্বইয়ের দশকে টেলিভিশন সিরিজ ‘নুরুল হুদা’ পরিচালনা করে আলোচনায় আসেন অরণ্য আনোয়ার। ‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’, ‘আমাদের নুরুল হুদা’ তাঁকে খ্যাতি এনে দেয়। পরে বহু একক ও ধারাবাহিক নাটক বানিয়েছেন এই নির্মাতা। এবারই প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অরণ্য আনোয়ার। আর তাঁর প্রথম সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরীমনি।

 

অর্ষাকে শেষ দেখা গেছে ‘নেটওয়ার্কের বাইরে’ ছবিতে। শিগগিরই তাঁকে দেখা যাবে ‘দ্য ব্রোকার’ ওয়েব সিরিজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here