বিনোদন ডেস্ক- জীবনটাকে নতুন করে গুছিয়ে নিচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। একের পর এক ছবিতে অভিনয়ের ডাক পাচ্ছেন তিনি। রাশিদ পলাশের ‘প্রীতিলতা’, গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’-এর পর তিনি ডাক পেলেন পরিচালক অরণ্য আনোয়ারের থেকে। তার ‘মা’ সিনেমায় মুখ্য ভূমিকায় অর্থাৎ মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমনি।
ছোটপর্দার নির্মাতা অরণ্য আনোয়ারের তিন দশকের ক্যারিয়ারে এটিই তার প্রথম সিনেমা। গত ২৯ সেপ্টেম্বর ‘মা’ সিনেমার চুক্তিপত্রে স্বাক্ষরও করেছেন চিত্রনায়িকা পরীমনি। তবে শোনা যাচ্ছে, ‘মা’ সিনেমার জন্য নির্মাতার প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। এমনকি অর্ষাকে অনুরোধও করেছিলেন কাজটি করতে। কিন্তু কোনো এক অজানা কারণে সব বদলে গেল।
অর্ষা বলেন, ‘এই গল্পের ছবিটি করার কথা ছিলো আমার। অথচ আমাকে কিছু না বলেই জনপ্রিয় একজন নায়িকাকে চুক্তিবদ্ধ করেন। তাকে চুক্তিবদ্ধ করার পরও পরিচালক আমার সঙ্গে ক্রমাত মিথ্যা কথা বলে যাচ্ছেন।’
বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন অর্ষা। স্ট্যাটাসে অবশ্য পরিচালকের নাম লিখেননি তিনি। পরিচালকের নাম উল্লেখ না করে লিখেছেন, খুব সিনিয়র ডিরেক্টের বেশির লোকই তাকে চেনেন। কয়েকদিন আগে সিনেমা করবেন বলে আমাকে নক করেন। বলেন আমাকে লাগবেই তার চরিত্রের জন্য। আমি বললাম এতো হুট করে সিনেমার ডেট ম্যানেজ করা তো কঠিন। ডিরেক্টর অনেক রিকোয়েস্ট করলেন, আমি রাজি হলাম । সব শিডিউল ম্যানেজ করলাম। মিটিং হওয়ার কথা আমাদের দিন দিন পর। আজকে উনি বললেন, কিছু টেকনিক্যাল বিষয়ের জন্য কাজটা হচ্ছে না। ডেট ক্যান্সের করতে হচ্ছে। পরে ডেট মিলাতে পারলে উনি আমাকে নক করবেন। এই এসএমসটা পড়ার আগেই আমি নিউজ দেখলাম যে আমার ডিরেক্টর গতকাল একজন বিখ্যাত অভিনেত্রীকে লক করেছেন তার সিনেমায়।
বিষয়টিকে হাস্যকর উল্লেখ করে করেছেন অর্ষা। পাশাপাশি পরিচালকের মিথ্যাচার ও অসত বিষয়ে তিনি বলেন বিষয়টা হাস্যকর হয়ে গেলো না? শুটিং হবে জানুয়ারিতে কারণ ওই অভিনেত্রীর ডেট নেই তাই। আমার সঙ্গে কাজ নাই হতে পারে কিন্তু মিথ্যা আর অসততা দিয়ে আপনি বেশিদূর যেতে পারবেন না। শুভ কামনা আপনার অসত আর প্রথম সিনেমার জন্য।
অর্ষার এমন অভিযোগ নিয়ে যোগাযোগ করা হয় পরিচালক অরন্য আনোয়ারের সঙ্গে। তিনি বলেন, ‘অর্ষা সিনেমা বাবদ তার সম্মানীর পুরো টাকা অগ্রিম চেয়েছিলেন। এতে স্তম্ভিত হয়ে গেছি। ইন্ডাস্ট্রিতে এভাবে আমাকে কেউ কোনো দিন বলেননি। এর অর্থ অর্ষা আমাকে অবিশ্বাস করছেন। সম্মানীর টাকা সব সময় শুটিংয়ের পরে দিয়ে থাকি।’
১৯৭১ সালে সাত মাসের মৃত সন্তানকে নিয়ে অসহায় এক মায়ের করুণ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মা’ সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে। সেই মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমনি। আগামী জানুয়ারি মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এটি যৌথভাবে প্রযোজনা করছেন পুলককান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার।
