নতুন মোটরসাইকেল পেয়েও পাঠাও চালাবেন না শওকত আলী

নজর২৪, ঢাকা- পুলিশের ‘হয়রানিতে’ ক্ষুব্ধ হয়ে নিজের মোটর সাইকেল পুড়িয়ে আলোচনায় আসা শওকত আলী সোহেল নতুন একটি বাইক উপহার পেয়েছেন।

 

বুধবার রাতে তাকে একটি নতুন মোটরসাইকেল উপহার দেয় ‘টিম পজিটিভ বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এই সংগঠনটির অন্যতম উদ্যোক্তা।

 

গোলাম রব্বানী তার ফেইসবুক পাতায় সোহেলকে বাইক উপহারের কয়েকটি ছবি বুধবার প্রকাশ করেছেন।

 

সেখানে রব্বানী লিখেছেন, “টিম পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে ‘দেশরত্ন শেখ হাসিনার’ উপহার হিসেবে শওকত আলীকে একটি ব্রান্ড নিউ ১২৫ সিসির বাজাজ ডিসকভার মোটরসাইকেল দেওয়া হয়েছে।”

 

এদিকে পাঠাও চালক শওকত আলী সোহেল নতুন মোটরসাইকেল উপহার পেয়ে গণমাধ্যমকে জানান, অ্যাপসের সিস্টেম যদি না বদলানো হয় ও রেট যদি কমানো না হয়, আর কোনো দিনও পাঠাও চালাবো না। এছাড়া তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সঠিকভাবে আইন প্রয়োগ করা হোক সেটাই উনি চায়।

 

এক প্রশ্নের জবাবে তিনি জানান, এগুলো যদি সংশোধন না হয় তাহলে মোটরসাইকেলটি ব্যক্তিগত কাজে ব্যবহার করব এবং আগের ব্যবসায় ফিরে যাওয়ার চিন্তা ভাবনা আছে।

 

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভাইয়ের ভালোবাসার কাছে আমি পরাজিত হয়ে গেলাম। তাই ওনার উপহারটি গ্রহণ করেছি।

 

এর আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) সারাদেশে আলোচনায় আসেন অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং পাঠাওচালক শওকত আলী। সকাল সাড়ে ৯টার দিকে জনতা ইন্স্যুরেন্সের সামনে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তিনি।

 

আগের সপ্তাহে ট্রাফিক পুলিশ একটি মামলা দেওয়ার পর, এদিন কাগজপত্র দেখতে চাইলে ক্ষোভ থেকে এ কাজ করেছেন বলে জানান শওকত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *