Home দেশের খবর ঢাকা গোপালপুরে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

গোপালপুরে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

0
141

মো. নুর আলম, গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি: গোপালপুর থানায় ওপেন হাউজ ডে পালিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) থানা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা।

 

আইনশৃঙ্খলা এবং পুলিশ জনতা সম্পর্ক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র সরকার বিমল, বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদ গোপালপুর উপজেলা শাখার সভাপতি হরিপদ দে মঙ্গল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here