Home জাতীয় অনেক গ্রাহকের পাওনা পরিশোধ সম্ভব: বাণিজ্যমন্ত্রী

অনেক গ্রাহকের পাওনা পরিশোধ সম্ভব: বাণিজ্যমন্ত্রী

0
115

নজর২৪, ঢাকা- আগাম অর্থ দিয়ে পণ্য সরবরাহ না পেয়ে প্রতারিত ই-কমার্স গ্রাহকদের অর্থ ফিরে পাওয়া সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর জন্য প্রতারণাকারী ই-কমার্স প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করার কথা বলেছেন তিনি।

 

বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইআরএফ এর ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারস মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কমিশনের সদস্য বি এম সালে উদ্দীন, ড. মো. মনজুর কাদির, নাসরিন বেগম, কমিশনের উপদেষ্টা ব্যারিস্টার মাফরুহ মুরফি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর প্রেসিডেন্ট সারমিন রিনভি এবং সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম।

 

টিপু মুনশি বলেন, দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে এবং ক্রয় ক্ষমতা বেড়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে অসৎ উদ্দেশ্যে কয়েকটি প্রতিষ্ঠান মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে। যেসব প্রতিষ্ঠান মানুষকে প্রতারিত করেছে, সেগুলোর অনেক সম্পদ আছে। সম্পদগুলো বিক্রয় করলে অনেকের পাওনা পরিশোধ করা সম্ভব। এগুলো বিষয় মাথায় রেখে সরকার কাজ করছে।

 

বাণিজ্যমন্ত্রী এ ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে কথা বলেছেন বলে সাংবাদিকদের জানান। বলেন, ‘আইনমন্ত্রী আমাকে বললেন এটা আদালতের বিষয়। কাউকে (কোনো সংস্থা) দিয়ে সংযুক্ত করে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে।’

 

ই-কমার্স খাত নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খাতটি এগিয়ে যাচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠানের জন্য অন্তত ৩০ হাজার প্রতিষ্ঠানকে আমরা বিপদে ফেলতে পারি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here