Home দেশের খবর ঢাকা বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ নিহত

বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ নিহত

0
279

রাজবাড়ী প্রতিনিধি- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল বাসস্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়ীতে হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধের নাম, হাসেম ভুইয়া (৭০)। সে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল টেম্পুস্ট্যান্ডের লালু ভুইয়ার ছেলে।

 

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে হামলা চালালে তাকে বালিয়াকান্দি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নেওয়ার পথে রাত ৯ টার দিকে মারা যায়।

 

নিহতের নাতি ছেলে সোহেল ভুইঁয়া অভিযোগ করে বলেন, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে বালিয়াকান্দি বাসস্ট্যান্ডে আমি আর সাগর মন্ডল বসে কোক খাচ্ছিলাম। সাগর বাড়ী যাওয়ার জন্য ভ্যান দাড় করায়। ওই ভ্যানে থাকা অর্পণের সাথে দেরি হওয়া নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। আমি ঠেকিয়ে দিলে রাতে আমার বাড়ীতে মাহমুদ, অর্পন, কাকন, ফারুক, লিটনসহ বেশকিছু লোকজন হামলা চালায়। আমাদের নামে শনিবার থানায় জিডি করে।

 

আমরা ভয়ে বাড়ির পাশের বাড়ীতে থাকি। রাত ৮টার দিকে ১৫-২০ আমার বাড়িতে ঢুকে দাদা হাসেম ভুইয়া, দাদি তারা বিবি, মা লাকি ভুইয়া, চাচি লাভলী ভুইঁয়াকে মারধর করে। দাদা হাসেম ভুইয়াকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে মারা যায়। হামলাকারীরা বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ব্যাপারে মামলা দায়ের করবো।

 

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here