চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের মূলহোতাসহ আটক ৫

নজর২৪, ফরিদপুর: ফরিদপুরে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের মূলহোতা শামীম মাতুব্বরসহ (২১) পাঁচ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং -৮৩।

 

অন্য আটককৃতরা হলেন, হাসিবুল হাসান (২২), তানজিল ইসলাম শান্ত (২৪), আসিব খাঁন ওরফে টগর (২০) ও শান্ত ইসলাম (২০)।

 

রবিবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায়, ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত। এসময় অভিযান চালিয়ে তাদের কাছে থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম বলেন, আটককৃতদের আজ দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *