Home দেশের খবর শাহজাদপুর কোর্টের প্রায় ১২ শো নথি পুড়িয়ে ধ্বংস

শাহজাদপুর কোর্টের প্রায় ১২ শো নথি পুড়িয়ে ধ্বংস

0
233

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর কোর্টের প্রায় ১২ শো অপ্রয়োজনীয় নথি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) শাহজাদপুর সিনিয়র সহকারি জজ আদালতের বিচারক কিশোর দত্ত’র উপস্থিতিতে এই নথি পোড়ানো হয়।

 

জানা যায়, শনিবার বেলা ১১ টায় শাহজাদপুর আদালত চত্বরে ২০১৪ সাল থেকে ২০১৮ সালের যে সকল নথিগুলো অপ্রয়োজনীয় অবস্থায় পরে রয়েছে সেই সকল নথি পোড়ানোর কাজ শুরু করা হয়।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, সেরেস্তাদার মোঃ তরিকুল ইসলাম, নাজির মোঃ মোজাম্মেল হক, আদালতের জারিকারক মোঃ রেজাউল করিম, ফরহাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

 

শাহজাদপুর সিনিয়র সহকারি জজ আদালতের বিচারক কিশোর দত্ত বলেন, এখানে আজ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত খারিজ এবং উত্তোলন সংক্রান্ত যে নথিগুলো ছিল সেগুলো সিআরও’র বিধান অনুসারে আজ আমরা ধ্বংস করা শুরু করেছি। এগুলো বিধান অনুযায়ী এভাবেই নিষ্পত্তি করতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here