Home দেশের খবর চট্টগ্রাম নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

0
320

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. ইউনুছ (২২) উপজেলার উত্তর আম্বরনগর গ্রামের ভূইয়া বাড়ির মো. বদিউজ্জামানরে ছেলে, সে পেশায় এক দিনমজুর।

 

গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বায়তুল্লাহ গ্রামের ফকির আহাম্মদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দা মজনু জানায়, বিয়ে বাড়িতে কাজ করতে গিয়ে ইউনুছ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়ে পড়েন। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here