সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরের হারাগাছ মেট্টোপলিটন থানার হরিরামবল বালাটারী এলাকায় এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার যুবক জয়রাম ওঝা গ্রামের দুলু মিয়ার পুত্র জাকিরুল ইসলাম (৩৫)।
হারাগাছ থানা সূত্রে জানা গেছে , শুক্রবার সন্ধ্যায় ওই নারীর স্বামী বাজারে যান। খাওয়া-ধাওয়া শেষে সন্তানকে নিয়ে ওই জননী ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৯টার দিকে প্রকৃতির ডাকে ঘরের দরজা খুলে বের হলে ধর্ষক জাকিরুল তার মুখ চেপে ধরে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে তার চিৎকারে লোকজন এসে ধর্ষককে হাতেনাতে ধরে ফেলে। পরে থানায় খবর দিলে হারাগাছ থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামি জাকিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
