নোয়াখালীতে ৬ জুয়াডি আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৬ জুয়াডি গ্রেফতার করা করেছে। এ সময় ১ বান্ডেল তাস ও নগদ ছয় হাজার ছয়শত ত্রিশ টাকা জব্দ করে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো, মো.হারুনুর রশিদ (৩৫) মো.মাসুদ(৩৫), আকরাম উদ্দিন ওরফে রায়হান (৩৫) দেলোয়ার হোসেন সালাউদ্দিন (৩৬) আব্দুল মতিন (৪৭) এবং ফয়েজ উল্যাহ শ্যামল (২৬)।

 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের জুয়া আইনে মামলা দিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে গাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের একটি চা দোকান থেকে তাদেরকে আটক করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো. রবিউল হকের নেতৃত্বে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করা হয়।

 

নোয়াখালী ডিবির ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনের মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *