Home দেশের খবর চট্টগ্রাম শিশু ধর্ষণের অভিযোগে অটোচালক গ্রেফতার

শিশু ধর্ষণের অভিযোগে অটোচালক গ্রেফতার

0
107

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় (৮) বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে এক অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশু বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

গ্রেফতারকৃত ধর্ষক মো.ইয়াছিন (২৪) উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের মো.সাহাব উদ্দিনের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।

 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফতেজঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে একই দিন বিকেল ৫টার দিকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, দুপুর ১টার দিকে বাড়ির সামনে রাস্তার পাশে অভিযুক্ত যুবক জোরপূর্বক ওই শিশুকে ধর্ষণ করে। পরে ভিকটিমের পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে এবং থানায় বিষয়টি মৌখিক ভাবে অবহিত করে।

 

ওসি বড়ুয়া জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় গ্রেফতারকৃত ধর্ষককে শুক্রবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here