Home বিনোদন চুমু খেতে দিলেন না মিমি, নায়িকার ‘ভুল ভাঙাতে’ ব্যস্ত জিত

চুমু খেতে দিলেন না মিমি, নায়িকার ‘ভুল ভাঙাতে’ ব্যস্ত জিত

0
173

বিনোদন ডেস্ক- মহা’মারি করোনার কারণে রসায়নে বাধা পড়েছিল। কিন্তু আর নয়। মাত্র দু’দিন বাকি। তারপরেই কাছাকাছি আসবেন জিৎ এবং মিমি চক্রবর্তী। টলিউডের প্রথম সারির দুই তারকাকে এক পর্দায় দেখতে উৎসুক দর্শক। সেই আকাঙ্ক্ষা বেড়ে গেল মিমির নতুন পোস্টে।

 

মঙ্গলবার সন্ধ্যাবেলা তার আগামী ছবি ‘বাজি’-র একটি গানের প্রথম ঝলক প্রকাশ করলেন মিমি। হলুদ শাড়িতে মিমি এবং নীল টি-শার্ট, ফুল ফুল ছাপ আঁকা সাদা জ্যাকেটে জিৎ। কখনো আবার সাদা জ্যাকেটের বদলে গোলাপি জ্যাকেটও পরেছেন তিনি।

 

যে কয়েকটি ঝলক দেখতে পাওয়া গিয়েছে, তাতে বোঝা যাচ্ছে জিৎ নায়িকার মান ভাঙাতে ব্যস্ত। কিন্তু মিমি বার বার দূরে সরে যাচ্ছেন। জিৎ এমনকি মিমির হাতে চুমু খেয়ে ‘ভুল ভাঙানোর’ চেষ্টা করলেন। তাতেও মুখে হাসি ফুটল না নায়িকার। মান-অভিমানে রসায়ন বেশ জমে উঠেছে। এবার অপেক্ষা শুক্রবারের।

 

দিন কয়েক আগেই ছবির প্রথম ঝলক মুক্তি পেয়েছে। আগামী শুক্রবার ‘বাজি’-র প্রথম গান মুক্তি পাবে। তারই আগমনী বার্তা দিলেন মিমি।

 

ভিডিওর সঙ্গে গানের একটি পংক্তি লিখলেন— ‘তোর ভুল ভাঙাব কী করে বল’। মিমির পোস্ট থেকে বোঝা গেল, গানটি গেয়েছেন জুবিন নটিয়াল। সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১০ অক্টোবর অভিনেতা জিৎ প্রযোজিত এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here