ডুবে গেছে মসজিদ, নদী সাঁতরে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন ইমাম

নজর২৪ ডেস্ক- নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে পুরো এলাকা। মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে স্থানীয় একটি মসজিদও অর্ধেক ডুবে আছে। এ অবস্থায় কেউ মসজিদে না গেলেও মসজিদের ইমাম মঈনুর রহমান প্রতিদিন সাঁতরে সেখানে যান। মসজিদে আজান দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ একাই আদায় করেন। এমনকি রাতে মসজিদের ছাদেই ঘুমিয়ে পড়েন।

 

সাতক্ষীরার প্রতাপনগরের এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, অনেক দূরে পানিতে তলিয়ে থাকা মসজিদ থেকে সাঁতরে ফিরছেন ইমাম মঈনুর রহমান।

 

তিনি বলেন, ‘নদী ভাঙন ও পানি বৃদ্ধি পাওয়ায় মসজিদটি নদীর অনেকটাই ভেতরে চলে গেছে। মুসল্লিরা এখন আর সেখানে যেতে পারে না। তবে আমি প্রতিদিনই এখানে আজান দিই। রাতে ঘুমাই মসজিদেই।’

 

ইমাম মঈনুর আরও বলেন, ‘ভাঙনের ফলে নিজের বসতভিটা নদীগর্ভে চলে গেছে। পরিবার নিয়ে কোনোরকমে অন্য স্থানে উঠেছি। তবুও মসজিদটিকে কখনও পরিত্যক্ত পড়ে থাকতে দেই না। প্রতিদিন সাঁতার কেটেই মসজিদে যাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *