Home রাজধানী অবশেষে জামিন পেলেন ছাত্র ও যুব অধিকারের ২০ নেতা

অবশেষে জামিন পেলেন ছাত্র ও যুব অধিকারের ২০ নেতা

0
94

নজর২৪ ডেস্ক- গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার ও বাংলাদেশ যুব অধিকারের ২০ নেতা।

 

মহানগর দায়রা জজ আদালতের জজ কে এম ইমরুল কায়েশ এ জামিন আদেশ দেন।

 

জামিন শুনানি দেখতে এদিন আদালতে উপস্থিত হন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নূর।

 

জামিন পাওয়া নেতারা হলেন ইসমাইল হোসেন, কাজী মাসুদ বিন মনির, মো. হেমায়েত খলিফা, মো. রেজাউল করিম, মুনতাজুর ইসলাম, গোলাম তানভীর, মো. ইউনুস ওরফে সানি, মো. নাঈম, সোহেল মৃধা, মো. আসাদুজ্জামান, আজহারুল ইসলাম পাঠান, মোস্তাক আহমেদ ওরফে শিশির, মো. নাজমুল হাসান, মো. নাহিদুল তারেক, মো. সোহেল আহম্মেদ, মো. সবুজ হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, মো. আজিম হোসেন, মো. রুহুল ইসলাম সোহেল ও শেখ খায়রুল কবির।

 

তারা সবাই জেলে রয়েছেন।

 

স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীরা আন্দোলন করেন।

 

আন্দোলনকারীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের অভিযোগে পরদিন মতিঝিল থানায় পুলিশ বাদী হয়ে বেআইনি সমাবেশ, পুলিশকে আক্রমণ করা এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here