Home বিনোদন এবার শরিফুল রাজের নায়িকা পরীমণি

এবার শরিফুল রাজের নায়িকা পরীমণি

0
158

বিনোদন ডেস্ক- শাকিব খান থেকে শুরু করে হাল আমলের ইয়াশ রোহান – ঢাকাই সিনেমার প্রায় সব নায়কের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি। এবার তিনি নায়িকা হচ্ছেন তরুণ অভিনেতা শরিফুল রাজের।

 

শুক্রবার ‘গুনিন’ ছবিতে শরিফুল রাজের বিপরীতে চূড়ান্ত চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। ছবিটি নির্মাণ করবেন গুণি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

 

এই পরিচালকের স্বপ্নজাল’ ছবির মাধ্যমে শোবিজে অন্য এক উচ্চতায় উঠেন পরী। এবার সেই একই নির্মাতার নতুন মিশনে সঙ্গী হলেন তিনি।

 

এই খবর নিশ্চিত করে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম জানিয়েছেন, ‘কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে ফিচার ফিল্মটি নির্মিত হচ্ছে। সন্ধ্যায় রাবেয়া চরিত্রে পরী যুক্ত হল; আগে এই চরিত্রে নুসরাত ফারিয়া চুক্তিবদ্ধ হলেও শিডিউল জটিলতার তাঁকে নিয়ে কাজ করা সম্ভব হয়নি।’

 

নির্মাতা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া ও মানিকগঞ্জে শুট হবে। ১০ অক্টোবর থেকে শুটিং শুরু করার পরিকল্পনা করছেন তিনি।

 

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে পরীমণির ভাষ্য, ‘জেল থেকে বের হওয়ার দুই দিন পরে সেলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে তিনি এই প্রস্তাব দেন। তখন জেল থেকে মাত্র বেরিয়েছি। সবকিছু মিলে সময়টা ভাল যাচ্ছিল না। সেলিম ভাইয়ের এমন প্রস্তাবে চোখে পানি চলে এসেছিল।’

 

৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্প নিয়ে ‘গুনিন’ ওয়েব ফিল্মের গল্প। জিন–ভূত তাড়ানো সেই গ্রামের রক্ষণশীল সমাজের মুসলমান এক নারী রাবেয়া। দেশের একটি ওটিটি প্লাটফর্মের প্রযোজনায় আজাদ আবুল কালাম, দিলারা জামান, ইরেশ যাকেরসহ আরও কয়েকজন শিল্পীর অভিনয়ের কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here