Home দেশের খবর ঢাকা মসজিদের বারান্দায় যুবককে কুপিয়ে হত্যা

মসজিদের বারান্দায় যুবককে কুপিয়ে হত্যা

0
126

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চৌধুরীপাড়া বায়তুল আলা কবরস্থান জামে মসজিদ নামে একটি মসজিদের বারান্দায় শরীফ (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

 

শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া এলাকার বায়তুল আলা কবরস্থান জামে মসজিদের বারান্দা থেকে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শরিফ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।

 

ভোলাব ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকালে চৌধুরীপাড়া বায়তুল আলা জামে মসজিদের বারান্দায় মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লিরা এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছেঁ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

 

লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের কাছ থেকে একটি রক্তমাখা ছুড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত বৃহস্পতিবার রাতের যেকোন একসময় দুর্বৃত্তরা ছুড়ি দিয়ে শরীফকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসার পর পুরো ঘটনা জানা যাবে।

 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here