Home মুক্তমত সন্তানের বাবার নাম প্রকাশ: নুসরাতকে ধুয়ে দিলেন তসলিমা নাসরিন

সন্তানের বাবার নাম প্রকাশ: নুসরাতকে ধুয়ে দিলেন তসলিমা নাসরিন

0
163

নজর২৪ ডেস্ক- সম্প্রতি টালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে শুভেচ্ছায় ভাসিয়েছিলেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। পুরুষতান্ত্রিক সমাজে সন্তানের পিতৃপরিচয় না জানিয়ে মা হওয়ার সিদ্ধান্তের জন্য নুসরাতকে সাহসী তকমা দিয়ে বাহবা জানিয়েছিলেন তিনি।

 

তবে নুসরাত তার সন্তানের পিতৃপরিচয় সামনে আনার পর তসলিমা বললেন উল্টো কথা। নুসরাতকে যতটা সাহসী ভেবেছিলেন আসলে তা নন বলে মন্তব্য করেছেন তিনি।

 

ফেসবুকে বৃহস্পতিবার এক স্ট্যাটাসে তসলিমা লেখেন, ‘কলকাতার অভিনেত্রী নুসরাতকে যতটা না বিপ্লবী তার চেয়ে বেশি ভেবে নিয়েছিলাম। ভেবেছিলাম নুসরাত তার সন্তানকে শুধু নিজের সন্তান হিসেবে পরিচয় দেবে। কার স্পার্ম সে নিয়েছে গর্ভবতী হওয়ার জন্য, সেটা মোটেও উল্লেখযোগ্য ব্যাপার হবে না। কিন্তু না, নুসরাত আসলে অন্য যেকোনো রমণীর মতোই রমণী।’

 

তিনি বলেন, ‘সে সন্তানের বার্থ সার্টিফিকেটে উল্লেখ করেছে সন্তানের পিতার নাম। তার সর্বক্ষণের সঙ্গীই সন্তানের পিতা। নিখিলের সঙ্গে ভারতবর্ষে তার বিয়ে রেজিস্ট্রি হয়নি, সুতরাং নিখিলকে তার স্বামী না বলার পেছনে যুক্তি আছে। কিন্তু এই যে লুকোচুরি সন্তানের পিতা কে তা জানানোর ব্যাপারে, তার দরকার ছিল না। আমি অবাক হব না, যদি কোনো দিন প্রকাশ হয় যে গোপনে সে যশকে বিয়েও করেছে। তাহলে যেকোনো ট্র্যাডিশনাল মেয়ের চেয়ে নুসরাতের তফাতটা কোথায়?’

 

নুসরাতের মতো ‘ট্র্যাডিশনাল’ মেয়েদের এভাবে অভিনন্দনে ভাসানোটা উচিত হয়নি বলেও মন্তব্য তসলিমার। তিনি বলেন, ‘প্রচুর লেখালেখি, প্রচুর স্বাগত জানানো, শুভেচ্ছা জানানো, স্যালুট জানানো- এসব বরং এক্সট্রা-অরডিনারি সাহসী এবং পুরুষতন্ত্রের ছক ভাঙা মেয়েদের জন্য তোলা থাকুক। ট্র্যাডিশনাল মেয়েদের পেছনে সময় নষ্ট করা, তাদের বাহবা দেয়া আপাতত স্থগিত থাকুক।’

 

২৬ আগস্ট জন্ম হয়েছে নুসরাতের সন্তান ঈশানের। জন্মের আগে থেকেই ছেলের বাবার পরিচয় নিয়ে রহস্য চলছিল। এর কারণও নুসরাত, এতদিন তিনি প্রকাশ করেননি সন্তানের পিতার পরিচয়।

 

বুধবার কলকাতা পৌরসভার ওয়েবসাইট দেখে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে নুসরাতের সন্তানের পিতার নাম।

 

জন্মসনদে ছেলের নাম লেখা রয়েছে, ঈশান জে দাশগুপ্ত। বাবার নামের পাশে লেখা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ। তার নিচে মায়ের নামের পাশে লেখা নুসরাত জাহান রুহি।

 

প্রায় ১ বছর আগে নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের পরেই তার পিতৃত্ব অস্বীকার করেন এই চিত্রনায়িকার সাবেক স্বামী নিখিল জৈন। এরপরেই যশের সঙ্গে সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয়। নানা কটূক্তি, সমালোচনার পরও এ বিষয়ে মুখ খোলেননি দুজনের কেউই।

 

যদিও ছেলের জন্মের আগে-পরে যশকে বাবার দায়িত্ব পালন করতে দেখা গেছে। এমনকি সন্তান নিয়ে নুসরাত যশের বাসাতেই একসঙ্গে থাকছেন। জন্মসনদ প্রকাশ হওয়ার পর সেই গুঞ্জনই খোলাসা হলো এবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here