Home বিনোদন জায়েদ খানকে মিষ্টি মুখ করালেন মৌসুমী

জায়েদ খানকে মিষ্টি মুখ করালেন মৌসুমী

0
335

বিনোদন ডেস্ক- নির্বাচনে চরম প্রতিদ্বন্দ্বিতা করা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈরি সম্পর্ক- সবই দেখা গেছে ওমর সানী-মৌসুমী জুটি ও জায়েদ খানের মধ্যে।

 

বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ওমর সানী-মৌসুমীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন তৈরি হয় মিশা সওদাগর-জায়েদ খানের। এরপর প্রকাশ্যে আসে তাদের মতবিরোধ।

 

তবে এবার সব ভুলে জায়েদ খানকে মিষ্টি মুখ করালেন নন্দিত অভিনেত্রী মৌসুমী। জায়েদ খানও মৌসুমী-ওমর সানীকে মিষ্টি খাইয়েছেন। তাহলে কী সম্পর্কের টানাপড়েন আর নেই? এমন প্রশ্ন এখন অনেকের।

 

জায়েদ খান জানান, গতকাল ‘সোনার চর’ সিনেমার শুটিং শুরু হয়েছে। মিষ্টি মুখ করে এর শুটিং শুরু হয়। জাহিদ হোসেনের পরিচানায় এতে একসঙ্গে অভিনয় করছেন তারা। গতকাল থেকে হোতাপাড়ায় সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে বলে জানান নির্মাতা।

 

জানা গেছে, সম্পর্কের টানাপড়েন বরফ গলেছে। একসঙ্গে কাজ করার পাশাপাশি নানা বিষয়ে নিয়ে আলাপ-আলোচনাও করছেন তারা। আগামী ৩০ তারিখ পর্যন্ত এর প্রথম লটের শুটিং চলবে। এর কিছু অংশের দৃশ্যধারণ হবে পটুয়াখালীর সোনার চরে। এতে মৌসুমীকে নায়িকার বোনের ভূমিকায় দেখা যাবে। আর নবাগত একজন নায়িকাকে দেখা যাবে জায়েদের বিপরীতে।

 

সিনেমায় অভিনয় প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘দীর্ঘদিন ধরে পরিচালক জাহিদ ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। একদিন পরিচালক সানী ভাইকে ফোনে ধরিয়ে দেন। সেদিন ভাইয়ের সঙ্গে কথা বলি। আমরা সিনেমার গল্প, অভিনয়সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। এই সময় সানী ভাই, মৌসুমী আপা আমাকে কিছু পরামর্শ দেন। কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা পেলাম।’

 

তিনি আরও বলেন, ‘সানী ভাই ও মৌসুমী আপার অভিনয় আমার সব সময়ই ভালো লাগে। যে কারণে তাদের সঙ্গে পর্দা শেয়ার করার ইচ্ছে ছিল। আশা করি, আমাদের সবার অংশগ্রহণে দারুণ একটি সিনেমা হবে এটি।’

 

জাহাঙ্গীর সিকদার প্রযোজিত ‘সোনার চর’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here