মিথিলার মতোই গুণবতী মেয়ে আয়রা

বিনোদন ডেস্ক- অভিনয়, নাচ, গান, ছবি আঁকায় পারদর্শী রাফিয়াথ রশীদ মিথিলা। তার কন্যা আয়রাও মায়ের মতোই গুণবতী। এরই মধ্য অভিনয়েও অভিষেক হয়েছে আয়রার। এবার কবিতা আবৃত্তি করে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে এই ক্ষুদে তারকা।

 

মূল ঘটনা হলো—মিথিলা তার ফেসবুকে আয়রার একটি আবৃত্তির ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, আর এল স্টিভেনসনের ‘ফরেন ল্যান্ডস’ আবৃত্তি করছেন আয়রা। বাড়িতে ঘরোয়া পরিবেশে রেকর্ড করা হয়েছে এই ভিডিও। এত কম বয়সেই যেভাবে কবিতার মানে বুঝে আবৃত্তি করেছে, তা মুগ্ধ করেছে নেটিজেনদের।

 

আয়রার আবৃত্তি মন কেড়েছে বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার। মন্তব্য বক্সে এ অভিনেত্রী লিখেছেন—‘ওরে সোনা বাচ্চা! খুব ভালো।’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্রীময়ী গুহ রায় লিখেছেন, ‘কী ভালো।’

 

নাজিবা বাসার লিখেছেন, ‘ওয়াও! আয়রা একটি রত্ন!’ এমন প্রশংসাসূচক অনেক মন্তব্য ভরে আছে কমেন্ট বক্সে।

 

২০০৬ সালের ৩ আগস্ট মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন সংগীতশিল্পী তাহসান রহমান খান। ২০১৩ সালের ৩০ এপ্রিল এ দম্পতির কোল জুড়ে আসে এক কন্যাসন্তান। তারা মেয়ের নাম রাখেন আয়রা তাহরিম খান। দর্শকের কাছে জুটি হিসেবে তারা বেশ পছন্দের ছিলেন। কিন্তু ২০১৭ সালে যৌথ এক বিবৃতির মাধ্যমে আলাদা হয়ে যান এই যুগল।

 

তাহসান বিয়ে না করলেও নতুন করে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সংসার শুরু করেছেন মিথিলা। বর্তমানে মেয়ে আয়রাকে নিয়ে কলকাতায় শ্বশুর বাড়িতে অবস্থান করছেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *