গভীর রাতে নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবলীগ নেতা আটক

নজর২৪ ডেস্ক- মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামে স্বামী পরিত্যক্তা এক নারীর ঘরে ঢুকে হাতেনাতে ধরা পড়েছেন আলিহীম হোসেন (৩৫) নামের এক যুবলীগ নেতা। পরে স্থানীয়রা আলিহীম ও তার পরকীয়া প্রেমিকা ওই নারীকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

সোমবার দিবাগত রাত ১২টার দিকে বেতবাড়িয়া গ্রামের তিন সন্তানের জননীর ঘরে আপত্তিকর অবস্থায় আলিহীমকে আটক করে স্থানীয় লোকজন। অভিযুক্ত আলিহীম কাজীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। সে বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা আজিজুল হকের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের মধ্য বয়সী তিন সন্তানের জননী স্বামী পরিত্যক্তা নারীর সঙ্গে পরকীয়ার সূত্র ধরে যুবলীগ নেতা কয়েক বছর যাবত অবৈধভাবে মেলামেশা করে আসছিলেন। সোমবার রাতে ওই নারীর ঘরে ঢুকতে দেখে স্থানীয় লোকজন। রাত ১২টার দিকে ওই নারীর সাথে অবৈধ মেলামেশার সময় স্থানীয় লোকজন আলিহীমকে হাতে-নাতে ধরে ফেলে।

 

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে, আলিহীম ও তার পরকীয়া প্রেমিকাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

 

কাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ ব্যাপারে গাংনী থানার ডিউটি অফিসার তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আপত্তিকর অবস্থায় দু’জনকে আটক করা হয়েছে। তারা স্বামী-স্ত্রী পরিচয় দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *