Home বিনোদন রাকিবকে বন্ধু হিসেবে স্বামী অপুর কাছে পরিচয় করিয়ে দেন মাহি!

রাকিবকে বন্ধু হিসেবে স্বামী অপুর কাছে পরিচয় করিয়ে দেন মাহি!

0
310

বিনোদন ডেস্ক- অনেক দিন ধরেই চিত্রনায়িকা মাহিয়া মাহির নতুন বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু তিনি বরাবরই এড়িয়ে গেছেন। অবশেষে রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে কাবিননামায় স্বাক্ষর করলেন। পাত্রের নাম রাকিব সরকার। তিনি গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।

 

মাহি নিজেই তার ফেসবুকে বিয়ের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং, ১২টা ৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া’

 

এর আগে মাহি সংসার করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে। চলতি বছরের মে মাসে বিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। তবে মাহির নতুন বিয়ের খবর শুনে শুভেচ্ছা জানাতে ভুল করলেন না অপু।

 

তিনি বলেন, ‘বিয়ের খবর শুনেছি আগেই। আজ ফেসবুকে দেখলাম। তার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আমার পরিবারের মান-সম্মান অনেক বড়। এ ব্যাপারে আমি আর কথা বলতে আগ্রহী নই। আমি খুব সাধারণ মানুষ, সাধারণভাবেই জীবন-যাপন করতে চাই।’

 

পরবর্তীতে মিডিয়ার কোনো নারীকে বিয়ে করতে চান না বলেও জানালেন অপু। তার ভাষ্য, ‘এরপর বাবা-মায়ের পছন্দেই বিয়ে করব। তাদের পছন্দে সুখ-শান্তি বেশি।’

 

অপু জানান, বিচ্ছেদের আগেই রাকিবের সঙ্গে তার পরিচয় হয়েছিল। মাহিই পরিচয় করান। তখন রাকিবকে স্রেফ বন্ধু হিসেবেই উপস্থাপন করেন মাহি।

 

অনেকের ধারণা, রাকিবের সঙ্গে সম্পর্কের জেরেই অপুকে ডিভোর্স দিয়েছেন এ নায়িকা।

 

উল্লেখ্য, ২০১৬ সালে ভালোবেসে অপুকে বিয়ে করেছিলেন মাহি। অপুর পরিবারের সবাই মাহিকে ভালোবাসতেন। তাদের পরিবারে মধ্যমণি হয়ে ছিলেন তিনি। যা সিনেমা ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। এমনকি মাহি নিজেও বিভিন্ন সময়ে অপু ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here