Home দেশের খবর ঢাকা গোপালপুরে পিকআপ থেকে পড়ে গরু ব্যবসায়ীর ও ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

গোপালপুরে পিকআপ থেকে পড়ে গরু ব্যবসায়ীর ও ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

0
213
ফাইল ফটো

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে গরু বহনকারী চলন্ত মাহিন্দ্রা পিকআপ থেকে পড়ে ফারুক হোসেন (৩৭) নামে এক গরুব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে টাঙ্গাইলের সখিপুরের ইছাদিঘী গ্রামের কাছিম উদ্দিনের ছেলে। শুক্রবার রাতে গোপালপুর উপজেলার রায়ের মাকুল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, গরুব্যবসায়ী ফারুক হোসেন সহকর্মীদের নিয়ে জামালপুর জেলার সরিষাবাড়ির পিংনা হাট থেকে ১১টি গরু ক্রয় করেন। পরে, একটি মাহিন্দ্রা পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৩-৭৭২৫) গাড়ীতে গরুগুলো তুলে তিনি পিছনের অংশে বসেন।

 

ফেরার পথে গোপালপুর উপজেলার রায়ের মাকুল্লা সড়কে আসামাত্র ঝাঁকিতে গাড়ী থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হন তিনি। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবার ও সহকর্মীদের কারও কোনো অভিযোগ না থাকায় বিনাময়না তদন্তে স্বজনদের হাতে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে গোপালপুর উপজেলার হেমনগর রেলস্টেশনে শুক্রবার রাতে ৫৫ বছরের অজ্ঞাতনামা এক মহিলা চলন্ত ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। পরে জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here