নাগরপুরের বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারেক আর নেই

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল নাগরপুরের ভারড়া ইউনিয়নের আটাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক (৮৩) এর রাষ্ট্রীয় মর্যাদা দাফন সকাল ১০ টায় শাহজানী স্কুল মাঠে সম্পন্ন হয়েছে।

 

তাঁর মৃত্যুতে শোক সন্তষ্ট পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ ও ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ুবী জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল। বৃহস্প্রতিবার (৯ সেপ্টেম্বর) বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারেক বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) বীরমুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম.এ মতিন ছামী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মাস্টার, এলাকার বীরমুক্তিযোদ্ধা, বীরমুক্তিযোদ্ধার সন্তান এবং গন্যমান্য ব্যক্তিবর্গসহ, নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি ১ টি কন্যা সন্তান ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *