ইভ্যালিকে থামানোর সুযোগ নেই: এমডি রাসেল

নজর২৪, ঢাকা- ২০১৮ সালে যাত্রা শুরু করে ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালি। লোভনীয় ডিসকাউন্ট কিংবা ক্যাশ ব্যাকের অফার দিয়ে দ্রুতই গ্রাহকদের কাছে পরিচিতি পেয়ে যায় প্রতিষ্ঠানটি। কিন্তু সময়মত পণ্য না দেওয়াসহ নানা অভিযোগে বর্তমানে সমালোচনার শীর্ষে অবস্থান করছে ইভ্যালি।

 

এদিকে আলোচিত সমা‌লো‌চিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ কর‌বে ব‌লে ঘোষণা দি‌য়ে‌ছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ যমুনা। কিন্তু সম্প্রতি এ সিদ্ধান্ত থেকে সরে আসে শিল্প গ্রুপটি।

 

এমন পরিস্থিতিতে অনেকেই ইভ্যালির পক্ষে-বিপক্ষে লিখছেন। বিষয়গুলো নজরে এসেছে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলেরও। এ নিয়ে ইভ্যালির একটি গ্রুপে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাতে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

 

সেখানে মোহাম্মদ রাসেল বলেন, আমি পণ্য ডেলিভারি গতিশীল না করা পর্যন্ত নিজে কিছুই জোর দিয়ে বলতে পারছি না। তবে জোর দিয়ে এইটুকু বলতে পারি, আমরা পিউর বিজনেস দাড় করেছি যেখান থেকেই আমরা পুরাতন সকল অর্ডার ডেলিভারি করে দিব। বিনিয়োগ পেলে ডেলিভারি ত্বরান্বিত হবে।

 

তিনি বলেন, মানুষ থেকে ১০ টাকা নিয়ে ২০ টাকা ফেরত দেওয়ার কোন স্কিম করি নাই। ইভ্যালি পণ্য কিনে উৎপাদকের থেকে। কিছু পণ্য লাভ এবং কিছু পণ্য লস হয়তো হয়। কিন্ত বর্তমানে ইভ্যালির ডিপ ডিসকাউন্ট থেকে সরে এসেছে।

 

‘এছাড়াও পণ্য ডেলিভারির আগে আমরা কোন টাকা এখন আর পাই না। সুতরাং ভ্রান্ত ধারণা প্রচার করে ইভ্যালি থামানোর সুযোগ নাই। পাশে থাকুন’ যোগ করেন ইভ্যালির এমডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *