Home দেশের খবর চট্টগ্রাম সেনবাগে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সেনবাগে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

0
140

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম জুয়েল (৪০) উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামের আবু জাফরের ছেলে।

 

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েচে। এর আগে একই দিন সকালে তাকে উপজেলার ৩ নং ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল বাতেন মৃধা জানান, গ্রেফতারকৃত আসামি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here