Home প্রধান খবর একটু দেখেন না কী করে বেঁচে আছি, প্রধানমন্ত্রীর উদ্দেশে পরীমনি

একটু দেখেন না কী করে বেঁচে আছি, প্রধানমন্ত্রীর উদ্দেশে পরীমনি

0
196

বিনোদন ডেস্ক- নিজের নিরাপত্তা নিয়ে আবারও শঙ্কা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।

 

আজ সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিরাপত্তা চেয়েছেন তিনি।

 

পরীমনি লিখেন, ‘বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।’

 

এর আগেও একবার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি। ১৪ জুন রাতে সেই স্ট্যাটাসে তিনি জানিয়েছিলেন, বোট ক্লাবে তাকে ধ-র্ষ-ণ ও হ-ত্যার চেষ্টা করা হয়েছে।

 

গত ৪ আগস্ট রাতে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দের দাবি করে বাহিনীটি।

 

পরের দিন পরীমনিকে আটকের কারণ জানানোর পাশাপাশি বনানী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে র‌্যাব। ওই দিনই এই অভিনেত্রীকে আদালতে তোলা হলে চার দিনের রিমান্ডে পাঠানো হয়। পরে আরও দুই দফায় মোট তিন দিনের রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

 

রিমান্ড শেষে পরীমনিকে রাখা হয় কাশিমপুর কারাগারে। ৩১ আগস্ট জামিন হয় পরীমনির। ১ সেপ্টেম্বর কারামুক্ত হয়ে বানানীর বাসায় ফেরেন তিনি। সেখানেই আছেন এখন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here