Home দেশের খবর ঢাকা মামা প্রবাসে, মামির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে ফেঁসে গেল ১৭ বছরের ভাগনে

মামা প্রবাসে, মামির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে ফেঁসে গেল ১৭ বছরের ভাগনে

0
141

নজর২৪ ডেস্ক- প্রবাসী মামার স্ত্রী, দুই সন্তানের জননী আবার বয়সও দ্বিগুণ। তার সঙ্গেই শারীরিক সম্পর্কে জড়িয়ে ফেঁসে গেল ১৭ বছরের ভাগনে। মামির করা ধর্ষণ মামলাতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সম্প্রতি নারায়ণগঞ্জ বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, দুই সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রী এনায়েতনগরেই থাকতেন। আত্মীয়ের ১৭ বছর বয়সী ভাগনের জন্মদিন উপলক্ষে তাদের বাড়িতে যান তিনি। রাতে ওই ভাগনের সঙ্গে একই বিছানায় রাত কাটান। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরপর প্রায়ই তারা গোপনে শারীরিক সম্পর্কে জড়াতেন।

 

৩ সেপ্টেম্বর গভীর রাতে তারা আপত্তিকর অবস্থায় স্বজনদের কাছে ধরা পড়েন। পরে নিজের বাবার বাড়ি কুমিল্লায় চলে যান ওই প্রবাসীর স্ত্রী। একদিন পর তিনি ফের এনায়েতনগরে এসে ভাগনের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হন। ওই ঘটনা জানাজানি হলে ভাগনের পরিবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেয়। পরে ওই রাতেই নিজেকে বাঁচাতে ভাগনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন মামি। রাতেই ভাগনেকে গ্রেফতার করে পুলিশ।

 

বন্দর থানার এসআই আব্দুর বারেক জানান, মামির করা ধর্ষণ মামলায় ১৭ বছরের ওই তরুণকে গ্রেফতার করে রবিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। আর ডাক্তারী পরীক্ষার জন্য ধর্ষণের শিকার মামিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here