Home জাতীয় ডব্লিউএইচও-র অনুমোদন পেলেই ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা

ডব্লিউএইচও-র অনুমোদন পেলেই ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা

0
147

নজর২৪ ডেস্ক- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ১২ থেকে ১৭ বছর বয়সীদেরও টিকা কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেলে এ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

 

সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

মন্ত্রী বলেন, ‘১২ বছরের বেশি বয়সী যারা আছেন তাদের টিকা দেয়ার ব্যাপারে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। কোনো দেশেই এর অনুমোদন দেয়নি। যেসব দেশ দিচ্ছে তারা নিজেদের মতো করেই দিচ্ছে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির অনুমোদনেরও প্রয়োজন আছে।’

 

তিনি বলেন, ‘টিকা দেয়ার কার্যক্রম এ মাস থেকে আরও বেগবান হবে। এ মাসে আড়াই কোটি টিকা পাওয়া যাবে। এর মধ্যে দুই কোটি সিনোফার্মের এবং বাকি ৫০ লাখ ফাইজারের টিকা আসবে।’

 

করোনার সংক্রমণ কমে যাওয়ায় রাজধানীর কোভিড হাসপাতালের অধিকাংশ বেড ফাঁকা হয়ে গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালের সব মিলিয়ে ১৭ হাজার বেড ছিল। এখন সেখানে ১২ থেকে ১৪ হাজার বেডই খালি হয়ে গেছে। যার মধ্যে ঢাকায় ৭৫ ভাগ খালি হয়েছে। করোনা সংক্রমণ কমে যাওয়ার এগুলো খালি হয়েছে।

 

খালি হওয়া এই বেডগুলো ক্যান্সারসহ সাধারণ রোগীদের জন্য দেওয়া হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here