উল্লাপাড়ায় চাঞ্চল্যকর গৃহবধু গনধর্ষণ মামলায় ৩ জন গ্রেফতার

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: উল্লাপাড়ার চাঞ্চল্যকর গৃহবধু গণধর্ষণ মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গ্রেফতার কৃতরা হলো- আব্দুল হাই (৫২),আরিফ সরকার (৩১) ও ফরিদুল ইসলাম (২০) ।

 

গত বুধবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীকপ কুমার দাস (পিপিএম) একদল পুলিশ সদস্য নিয়ে রাজশাহী চারঘাট থানার নন্দনগাছী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আব্দুল হাইকে এবং গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে অভিযান চালিয়ে আরিফ সরকার (৩১)ও ফরিদুল ইসলাম (২২) কে গ্রেফতার করে।

 

গত ২২ আগষ্ট সন্ধ্যায় ট্রেন যোগে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্বামী সহ উপজেলার সলপ রেল স্টেশনে যায়।

 

এসময় স্বামী ভ্যানভারা দেওয়ার জন্য ৩২ বছর বয়সী স্ত্রীকে এক চায়ের দোকান রেখে টাকা ভাঙ্গাতে যায়। এ সময় ওই গৃহবধুকে বেতকান্দি গ্রামের মৃত জহুরুল হকের ছেলে বকুল (৩৩) ও একই গ্রামের চৈতন্য খা’র ছেলে আমিরুল খাঁ নামের দুই ব্যক্তি তুলে নিয়ে বেতকান্দি গ্রামের তাল বাগানে যায়।

 

এ সময় ওই দুই ব্যক্তিসহ ভদ্রকোল গ্রামের ময়েন আকন্দের ছেলে আব্দুল হাই (৫২), বেতকান্দি গ্রামের হায়দার আলীর ছেলে ফরিদুল (২২) ও মাটিকোড়া গ্রামের দুলাল (৩৫) নামের ৫ জন পালাক্রমে ওই গৃহবধুকে জোড়পূর্বক গনধর্ষণ করে।

 

২য় ধাপে আমিরুল খাঁ মেয়েটিকে জোরপূর্বক তুলে পাশ্ববর্তী আমবাগানে নিয়ে গিয়ে আবারও অপর সঙ্গীদের সঙ্গে করে পালাক্রমে ধর্ষণ করে।

 

ধর্ষিতার মামাতো বোনের সঙ্গে কথা হলে এব্যাপারে তিনি জানান, ধর্ষনের স্বীকার ওই নারী এখনও মানষিক ভারসাম্যহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

 

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে শনিবার আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে হাজতে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *