অবিবাহিত তারকাদের জামাই’র অভাব হয় না: নায়িকা পপি

বিনোদন ডেস্ক- জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি নিয়ে সোশ্যাল মিডিয়া বিবাহ নিয়ে নানা গুঞ্জন, নানা কথা। সোশ্যাল মিডিয়া বা মুঠোফোনেও তার সাড়া মিলছে না। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন ছিল- পপি বিয়ে করে ঘর-সংসার করছেন। যদিও এ ঘটনার সত্যতা মেলেনি। তবে পপি এবার নিজেই মুখ খুলেছেন।

 

পপি নিজেকে ‘নিখোঁজ’ বলতে নারাজ। তিনি বলেন, ‘আমি কিছু ঝামেলায় আছি। ঝামেলা শেষ হয়ে গেলেই আমি আবার সবার সঙ্গে যোগাযোগ করবো। আমি সব কিছুই নজরে রাখছি। সময় মতো সব মোকাবিলা করবো। আমি গণমাধ্যমের সৃষ্টি। ‘আনন্দ বিচিত্রা’ আমাকে তারকা জগতে উত্তরণের সিঁড়ি তৈরি করে দিয়েছে। তাই গণমাধ্যম আমার স্বজন। গণমাধ্যমের কারণেই আমি আজকের পপি। সেই গণমাধ্যমের সঙ্গে বিতণ্ডায় যাওয়া আমার পছন্দ নয়।’

 

বিয়ে প্রসঙ্গে পপি বলেন, ‘অবিবাহিত তারকাদের জামাই আর জামার অভাব হয় না- আমারও অভাব নেই। কিন্তু বিয়ে করতে হলেও পুরুষ লোকটির সঙ্গে দুটো মিষ্টি কথা বলতে হয়। আমার তো সে সময়ই নেই। এছাড়া আমি কারো সঙ্গে মিষ্টি করে কথা বলতে পারি না।’

 

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় শোবিজ থেকে দূরে ছিলেন পপি। সেই বিরতি ভেঙে তিনি কাজে ফিরেন রাজু আলীম ও মাসুমা তানির যৌথ পরিচালনায় ‘ভালোবাসা প্রজাপতি’ নামের একটি ছবি দিয়ে। শুটিংও করেন কিছুদিন।

 

এরপর হঠাৎ করেই উধাও এই নায়িকা। কোথাও তাকে দেখা যায়নি। কোনো কাজও করেননি। অনেক পরিচালকই তার সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন নাগাল পেতে। তখন থেকেই মূলত তার বিয়ের খবর ছড়াতে থাকে।

 

গণমাধ্যমে খবর রটে, বিয়ে করেছেন বলেই নিজেকে আড়ালে নিয়ে গেছেন পপি। তখন অনেকে দাবি করেন, গোপনে সংসার পেতেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *