Home বিনোদন তৃতীয় বিয়ে করছেন অভিনেতা অপূর্ব

তৃতীয় বিয়ে করছেন অভিনেতা অপূর্ব

0
274

বিনোদন ডেস্ক- তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে তার বিয়ে। এমনটাই জানিয়েছেন অপূর্ব।

 

বিয়ের কথা নিশ্চিত করে অপূর্ব বলেন, ‘বিয়ে করছি। চুরি বা ক্রাইম তো না। সুতরাং এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। বিয়ে আমি করছি, এটা সত্য। তবে গতকাল বা আজ নয়, বিয়ে করছি আগামীকাল, ২ সেপ্টেম্বর।’

 

জানা গেছে, অপূর্বর হবু স্ত্রীর নাম শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া। তবে তার জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। দুই পরিবারের সিদ্ধান্তেই বিয়ে করছেন তারা। ইতোমধ্যে তাদের গায়ে হলুদ পর্ব সম্পন্ন হয়েছে। এখন কেবল কাবিননামায় সই করে কবুল বলার বাকি।

 

অপূর্ব বলেন, ‘আমার প্ল্যান ছিলো বিয়ের অনুষ্ঠানে মিডিয়ার সবাইকে দাওয়াত করবো। কিন্তু করোনার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না। পরে ভাবলাম বিয়ের পরদিন ৩ সেপ্টেম্বর মিডিয়ার বন্ধুদের সঙ্গে বসে পুরো খবরটি আনুষ্ঠানিকভাবে জানাবো। কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। কারণ, এরমধ্যে অনেকেই বিয়ের বিষয়টি নিয়ে কানাঘুষা করছিলো। তাই আর বিষয়টি চাপিয়ে রাখার আগ্রহ পাইনি। আমি পবিত্র একটি সম্পর্কে জড়াচ্ছি। এই সময়ে আসলে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।’

 

অপূর্ব জানান, ২ সেপ্টেম্বর রাতে বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে রাজধানীর একটি রেস্তোরাঁয়। যেখানে পরিবারের সদস্যরাসহ পাত্র-পাত্রীর নিকটজনরা থাকছেন।

 

এটি অপূর্বর তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সে সংসার ভেঙে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। তার সঙ্গেও সংসারের ইতি টানেন ২০২০ সালে।

 

অদিতির সংসারে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে অপূর্বর।

 

জানা গেছে অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও আবার বিয়ে করেছেন কয়েক মাস আগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here