Home ফিচার এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি কই? বোর্ড বলছে খরচ হয়েছে

এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি কই? বোর্ড বলছে খরচ হয়েছে

0
115

নজর২৪, ঢাকা- এ বছর সরাসরি উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমান পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে জেএসসি ও এসএসসি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এইচএসসির এ ফলাফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলেও জানান দীপু মনি।

 

এদিকে শিক্ষামন্ত্রীর ঘোষণার পরই বাতিল হয়ে যাওয়া এইচএসসি ও সমামানের পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য দেয়া তিন হাজার টাকা ফেরতের দাবি উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি করেছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষাবোর্ড বলছে, পরীক্ষার সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। সে কারণে ফি ফেরত দেয়ার কোনো সুযোগ নেই।

 

জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) বেলা ১টায় এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত অনলাইন বৈঠকে পরীক্ষা বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এমন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষার ফি হিসেবে নেয়া ৩ হাজার টাকা ফেরতের দাবি তোলেন শিক্ষার্থীরা। ফেসবুকের বিভিন্ন গ্রুপে রেজিস্ট্রেশন ফি ফেরতের দাবি স্ট্যাটাসও দেন অনেকে। তবে শিক্ষার্থীদের এই দাবি নাকচ করে দিয়েছে শিক্ষাবোর্ড।

 

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, এইচএসসি পরীক্ষা বাতিল হলেও রেজিস্ট্রেশনের কোনো টাকা ফেরত দেয়া হবে না। কেননা এর পুরো টাকাটাই পরীক্ষা আয়োজনের জন্য খরচ হয়ে গেছে।

 

তিনি বলেন, রেজিস্ট্রেশনের জন্য যে ফি নেয়া হয়েছিল সে টাকা খরচ করে প্রশ্ন ছাপানো হয়েছে। এছাড়া পরীক্ষাও প্রায় আয়োজন করা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় পরীক্ষা নেয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here