Home আলোচিত কারাগার থেকে বেরিয়েই পরীমনির সেলফি

কারাগার থেকে বেরিয়েই পরীমনির সেলফি

0
349

নজর২৪, ঢাকা- কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মাদক মামলায় জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে বহনকারী সাদা রংয়ের গাড়িটি কারাফটক থেকে বের হয়। এ সময় তিনি সাদা পোশাকে ছিলেন।

 

এদিকে পরীমনির জামিনের খবরের পর থেকে কারাফটকে মানুষজন ভিড় করতে থাকে। ঢাকাই ছবির এ অভিনেত্রীও তারজন্য অপেক্ষমাণ ভক্তদের নিরাস করেননি। কারামুক্ত হয়েই গাড়ি থেকেই ভক্তদের সঙ্গে সেলফি তুলেন পরীমনি।

 

এ সময় সাদা পোশাক পরীমনিকে সবার উদ্দেশে হাত নেড়ে হাসিমুখে শুভেচ্ছা জানাতে দেখা গেছে। তার হাতের তালুতে ‘Dont love (প্রতীকী চিহ্ন) me Bitch’ লেখা ছিল। তবে এ লেখার উদ্দেশ্য কি তা নিশ্চিত হওয়া যায়নি।

 

আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, ‘আমরা সাড়ে ৯টার দিকে পরীমনিকে নিয়ে কারাফটক থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। আমরা তাকে তার বনানীর বাসায় পৌঁছে দেবো।’

 

মাদক মামলায় কারাগারে থাকা পরীমনির জামিন হয় মঙ্গলবার। আদেশের কাগজ কারাগারে যেতে সময় লাগায় মঙ্গলবার পরীমনির কারামুক্তি হয়নি। বুধবার সকালে সেটি হলো।

 

পরীমনিকে তার বনানীর বাসা থেকে গত ৪ আগস্ট মাদকদ্রব্যসহ আটক করে র‌্যাবের একটি দল। পরের দিন তাকে আটকের বিস্তারিত তুলে ধরা হয়। ওই দিনই বনানী থানায় এই অভিনেত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে বাহিনীটি।

 

এ মামলায় পরীমনিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে তাকে চার দিনের রিমান্ডে পাঠান বিচারক।

 

গত ১০ আগস্ট সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ অভিনেত্রীকে আরও দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় আদালত। সেই রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। তৃতীয় দফায় ১ দিনের জন্য রিমান্ড দেয়া হয় পরীমনিকে। রিমান্ড শেষে নায়িকাকে রাখা হয় কাশিমপুর কারাগারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here