কার উদ্দেশে হাতে ‘ডোন্ট লাভ মি বিচ’ লিখেছেন পরীমণি?

নজর২৪, গাজীপুর- গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। মাদক মামলায় বুধবার সকাল সাড়ে ৯টার আগে তিনি কারামুক্ত হন।

 

৯টা ৩৭ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে তিনি উপস্থিত জনতাকে হাত তুলে শুভেচ্ছা জানান। এ সময় তার ডান হাতে ‌‘ডোন্ট লাভ মি বিচ’ আঁকা দেখা যায়।

 

এর আগে সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে তাকে হস্তান্তর করেন কাশিমপুর কারা কর্তৃপক্ষ। পরে ৯টা ৩৭ মিনিটে বের হন। পরীমণিকে নিতে কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন।

 

বের হওয়ার সময় তিনি বেশ উৎফুল্ল ছিলেন। এসময় তাকে সাদা রঙের একটি গাড়িতে করে বের হতে দেখা যায়। তখন তিনি সেলফি তুলেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান।

 

কারাগার থেকে বের হওয়ার সময় পরীমনি সাদা পোশাকে ছিলেন। তার মাথায় ছিল একটি সাদা পাগড়িও। তখন তার মুখে ছিল হাসি।

 

পরীমনি যখন হাত নেড়ে তার ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখন তার হাতে লেখা ছিল, ‘Dont ও লাভ চিহ্ন, এরপর me Bitch’। তবে এ লেখার উদ্দেশ্য কি তা নিশ্চিত হওয়া যায়নি।

 

এরপর পরীমনিকে বহনকারী গাড়িটি বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হয়ে যায়। প্রায় ২৭ দিন কারাগারে বন্দি ছিলেন তিনি।

 

তবে উৎসুক জনতা ও তার ভক্তদের ভিড়ে কারাগার থেকে বের হওয়ার সময় পরীমনির গাড়িকে বেশ বেগ পেতে হয়।

 

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিন আদেশ দেন। তিন কারণ বিবেচনায় পরীমণিকে জামিন দেওয়া হয়েছে।

 

যেহেতু পরীমণি একজন চিত্রনায়িকা এবং একজন নারী। তাছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত প্রীতিলতা নামক একটি চলচ্চিত্রে তার অভিনয়ের শিডিউল চলছে। এসব বিষয় বিবেচনায় তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল পর্যন্ত জামিনের আদেশ দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *